পোস্টগুলি

মে, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পুসাকের নতুন দায়িত্বে সভাপতি আল আমিন খান সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান নুহিন

ছবি
পুসাকের সভাপতি আল আমিন সাধারণ সম্পাদক নুহিন নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গা জেলার পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’ (পুসাক)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃআল আমিন খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মেহেদী হাসান নুহিন শনিবার (৩০মে) চুয়াডাঙ্গায় পুসাকের ৪০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি মোঃ আল আমিন খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি শহীদ হবিবুর রহমান হলের আবাসিক ছাত্র। সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান নুহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র তিনি। দায়িত্ব গ্রহণের পর আল আমিন খান বলেন, আমরা বিশ্বাস করি, পুসাক শুধু একটি সংগঠন নয়; এটি চুয়াডাঙ্গার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পরিবার। এই পরিবারের অগ্রযাত্রায় আপনাদের অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। নতুন কমিটির পক্ষ থেকে সকলের দোয়া, পর...